যে তরিতে নাই মাঝি নাই হাল সে তো বেসামাল
ঢেউয়ের দোলানি—অবশেষে পায় কূলের নাগাল।
রাস্তা হলে অর্ধপাকা ভাঙাচোরা খানাখন্দে ভরা
নতুন গাড়ি—নাই ছাড় পাকা চালকেরও দ্বারা।
ভেবে ভেবে শালিক পাখির ঠোঁটে—নির্জন দুপুর
রাখাল-রিকশার প্যাডেলে গায় প্রত্যাশার সুর।
বনে বাঘ পরাধীন না স্বাধীন বৃথা ভাবনা সব
মানুষ মানুষকে মারে লেগে আছে মহা উৎসব।
পথের ধারে ঘূর্ণি বায়ে উড়ে যে ছেঁড়া খড়কুটো—পাতা
তার গায়েও লেখা আছে কয়েক শতাব্দীর কবিতা।
2024-07-19
