আধঘণ্টা পরে ছাদ থেকে বাসায় ফিরে এলাম। জব্বর মিঞা এখনো আসছে না কেন? এই বিষয়টা নিয়ে বাচ্চাদের সামনে কথা বলতে চাইছি না। তাই মনেপ্রাণে চাইছি জব্বর মিঞা তাড়াতাড়ি ফিরুক। মাগরিবের পরে কলবেল বেজে উঠল। জব্বর এসেছে ভেবে ভীষণ উৎকণ্ঠায় দরজা খুললাম। নাহ! বাচ্চাদের বাবা, মানে আমার স্বামী ফয়সাল এসেছে। আমি যেন একটু হতাশ হলাম। আমার চেহারা দেখে সে অনুমান করতে পারল। জিজ্ঞেস করল,
2024-07-18
