মুখ হারিয়েছে তার স্বাভাবিক মলিনতা
আহাম্মকি বিবর্ণতায় আছন্ন চারপাশ।
হতে চাই স্বাভাবিক আকৃতিতে সহজতর।
কেন জানি ভেজা ঠোঁটে জেগে ওঠে শুষ্কতা?
চাইলেও পারছি না—
ফিরে যেতে পূর্ব অবস্থায়।
সর্বোপরি নেমে আসে ঘোর সন্ধ্যা,
বিষণ্ন ভগ্নহৃদয়ে লালিত স্বপ্নরা ভেঙে হাহাকার,
অবশেষে আঁধারে নিমজ্জিত হারানো সম্মান!
2024-07-16
